মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

রেল দুর্ঘটনায় নিহত মেহেদি হাসানের পরিবারের পাশে জামায়াত নেতা

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
রেল দুর্ঘটনায় নিহত মেহেদি হাসানের পরিবারের পাশে জামায়াত নেতা

ফয়সাল আহমেদ : চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে বনলতা ট্রেনে কাটা পড়ে নিহত আমনুরা কেন্দুল এলাকার যুবক মেহেদি হাসান (সবুজ)-এর পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।

গত সোমবার (৩১ মার্চ) ঈদের আগের দিন ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সবুজ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। খবর পেয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে যান নূরুল ইসলাম বুলবুল।

তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং সবুজের পরিবারের হাতে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তিনি নিহতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চাঁপাইএক্সপ্রেস/এআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14