সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএর সচেতনতা বৃদ্ধি মূলক পেশাগত দক্ষতা রিফ্রেসার অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ইসমাইল : গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে পেশাজীবী গাড়ী চালকদের পেশাগত দক্ষতা সচেতনতা বৃদ্ধিতে গাড়িচালকদের প্রশিক্ষণ।

বুধবার ৯ই এপ্রিল সকাল ১১টায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ)’র আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটি এর অফিসে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ (বিআরটিএ) সহকারী পরিচালক ইঞ্জিন শাহজামাল হক এর সভাপতিত্বে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন মোটরযান পরিদর্শক আব্দুল খাবিরু ও সহকারী পরিদর্শক আবু হুজাইফা। কর্মশালার সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন বিআরটিএর কর্মচারীবৃন্দ।

বক্তারা পেশাজীবি চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, আপনারা একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাবেন না, একটানা গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না।

বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহজামাল হক তার বক্তব্যে বলেন, বিআরটিএ প্রশিক্ষণে নিরাপদ সড়কের গুরুত্ব ও সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রতিকার সম্পর্কে ধারণা। সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের কথা জানান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ মোটরযান পরিদর্শক আবু হুজাইফা। এ কর্মশালায় বিভিন্ন শ্রেণির ২০ জন পেশাজীবীচালক অংশ গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে জেলা শহরের ট্রাক টার্মিনালে প্রশিক্ষণ নেয়া হয়। পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা প্রতিমাসে অনুষ্ঠিত হয়ে আসছে।

চাঁপাই এক্সপ্রেস/এসআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14