বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

মার্চ ফর গাজায় কী বললেন আজহারি

  • আপডেটের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

এক্সপ্রেস ডেস্ক : আলোচিত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, আমাদের সবার হৃদয়ে একটা করে গাজা বাস করে।

শনিবার (১২ এপ্রিল) প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে একথা বলেন তিনি।

তিনি বলেন, মার্চ ফর গাজা কর্মসূচিতে আসতে গিয়ে আমরা লাথি, গুতা খেয়েছি। তারপরও এই গণজমায়েতে আমাদের উপস্থিতি প্রমাণ করে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিপ্রকাশ।

তিনি আরও বলেন, ভৌগোলিকভাবে আমাদের অবস্থান ফিলিস্তিন থেকে বহু দূরে হলেও আমাদের একেকজনের বুকের ভেতর বাস করে একেকটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা।

এ সময় তিনি আমার ভাই শহীদ কেনো, জাতিসংঘ জবাব চাই ; গাজায় গণহত্যা কেনো, জাতিসংঘ জবাব চাই স্লোগান দেন।

এর আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়। এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতু বন্ধন রচনা করবে ইনশাআল্লাহ।

সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে এক মঞ্চে এক হয়েছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পাশাপাশি কর্মসূচিতে সংহতি জানিয়েছে শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ। এছাড়াও দল-মত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করছেন।

এদিকে গণজমায়েত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কারওয়ান বাজার ও বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, আমরা সতর্কতার অংশ হিসেবে ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য পতাকা বহন করতে নিষেধ করছি।

চাঁপাই এক্সপ্রেস/এআরও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14