সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ বাড়ি থেকে মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে তালা ভেঙে বাড়ি থেকে রুহুল আমিন কবির (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের পোল্লাডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত রুহুল আমিন কবির চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওর্য়াডের মৃত বদরুজ্জামানের ছেলে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তালাবদ্ধ একটি বাড়িতে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে বাড়ির ভেতরে খাটের ওপর থেকে কবিরের মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কবিরের মরদেহ উদ্ধার করে। এ সময় রাজশাহী থেকে আসা সিআইডির ক্রাইম সিনের সদস্যরা প্রয়োজনীয় আলমত সংগ্রহ করেন। কবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এছাড়া গত মঙ্গলবার থেকে রুহুল আমিন কবির নিখোঁজ ছিলেন বলেও জানান তিনি।

চাঁপাই এক্সপ্রেস/আরএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14