সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ দুইজন আটক

  • আপডেটের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ডিএনসি। আটক দুইজন হলেন, মোসা. রিমা (২৭) ও মো. রুবেল হোসেন (২৬)। পৃথক অভিযানে গাঁজাসহ এ দুইজনকে আটক করা হয়।

১১ কেজি গাঁজাসহ আটক রিমা জেলা শহরের স্বর্ণকারপট্টির মো. রবিউল ইসলাম এর স্ত্রী। গত শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা তাকে আটক করেন। তবে রিমার স্বামী রবিউল ইসলাম পালিয়ে যায়।

ডিএনসি জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন জানান, ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টিম জেলাশহরের পুরাতন বাজার স্বর্ণকারপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ১১ কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামি রিমাকে আটক করা হয়। তবে তার স্বামী রবিউল ইসলাম পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা হতে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসেন এবং বিশেষ কৌশলে পানিভর্তি ড্রাম ও বালতির মধ্যে গাঁজাগুলো লুকিয়ে রাখেন।

অপর এক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম বাজার দরগাপাড়ার মৃত আনু মিয়ার ছেলে মো. রুবেল হোসেনকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। শনিবার বিকেলে তাকে আমনুরা থেকে আটক করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার ও উপপরিদর্শক খোন্দকার সুজাত আলী বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

চাঁপাই এক্সপ্রেস/এএস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14