রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

বৈষম্যের শিকার হওয়ায় হাসপাতালের তত্ত্বাবধায়ক কে মারধরের চেষ্টা কনসালটেন্টের

  • আপডেটের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে ভাঙচুর ও মারধর চেষ্টার অভিযোগ উঠেছে আহসান হাবিব নামে এক কনসালটেন্টের বিরুদ্ধে।

আজ (শনিবার ৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে তত্ত্বাবধায়কের কক্ষে যান হাসপাতালের রেডিওলোজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট আহসান হাবিব। হাসপাতালের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার সময় উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তত্ত্বাবধায়কের টেবিলে থাকা ল্যাপটপ ভাঙচুর করেন আহসান হাবিব। এ ছাড়া আহসান হাবিব ওই ল্যাপটপ দিয়ে তত্ত্বাবধায়ককে আঘাতের চেষ্টা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কনসালটেন্ট আহসান হাবিবের দাবি, হাসপাতালে তিন বছরের বেশি কর্মকালে তিনি নানানভাবে বৈষম্যের শিকার হয়েছেন। এসব বিষয়ে কথা বলার সময় তত্ত্বাবধায়ক গুরুত্ব না দেয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজ বলেন, ‘হাসপাতালে দুজন রেডিওলোজিস্ট রয়েছেন। প্রতিদিনই হাসপাতালে আসা রোগী ভাগাভাগি করে দেয়া হয় তাদের দুজনকে। এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়েই আহসান হাবিব উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে ল্যাপটপ ভাঙচুরসহ আমাকে আঘাত করতে আসেন।

এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

চাঁপাই এক্সপ্রেস/এএআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14