শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলা, উদ্ভোদন কবে জানালেন চেম্বার সভাপতি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা।

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি কতৃক আয়োজিত শিল্পপণ্য ও বাণিজ্য মেলা ঘিরে থাকছে মাসব্যাপী নানা আয়োজন।

আগামী শনিবার (১০ মে) হতে মাসব্যাপী চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, মেলায় শতাধিক স্টল ও ১৬ টি প্যাভেলিয়ন থাকছে এছাড়াও শিশু কিশোরদের বিনোদনের জন্য প্রায় ২০ টি বিভিন্ন ধরনের রাইড থাকছে। মেলায় আরো থাকছে জেলাবাসীকে দেশীয় পণ্য প্রদর্শন ও ক্রয় করার জন্য ব্যবস্থা।

তিনি আরো জানান, মেলায় কোন ধরনের জুয়া বা অস্বাভাবিক ও ধর্মীয় আঘাত হয় এই ধরনের কোন কিছু থাকবে না। আমি আপনাদের সহ জেলা প্রশাসন, রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ সহ জেলা বাসীর সার্বিক সহযোগীতা কামনা করছি।

চাঁপাই এক্সপ্রেস/এএআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14