বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

গোমস্তাপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

গোমস্তাপুর থেকে : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ড. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক এম এ সাদেক, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহিন, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক তুহিন, সাংবাদিক কাওসার প্রমূখ।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। গোমস্তাপুর উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি গোমস্তাপুর উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য যে, এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি বিসিএসের ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

চাঁপাই এক্সপ্রেস/এএন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14