রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

রাজশাহীতে চোরাচালানের ২২ গরু আটকের বিষয়ে বিজিবির বিবৃতি

  • আপডেটের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

রাজশাহী : রাজশাহীতে চোরাচালানবিরোধী অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ২২টি গরু এবং ২টি নসিমন গাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কর্তৃক পরিচালিত এই অভিযানে সীমান্ত পিলার ৬০/৫-এস থেকে প্রায় ৬.৫ কিলোমিটার ভেতরে রাজপাড়া থানার দুমরীর মোড় এলাকায় এসব গরু আটক করা হয়।

(২১ মে) বুধবার বিকেলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারীরা বিজিবির নজর এড়িয়ে ভারতীয় গরুগুলো রাজশাহী সিটি হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। তবে বিজিবির নিয়মিত টহল দলের অভিযানে এসব গরু এবং পরিবহন কাজে ব্যবহৃত নসিমন দুটি জব্দ করা হয় এবং পরে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় পরবর্তীতে রাজশাহীর সিটি হাটের ইজারাদার, কিছু গরু ব্যবসায়ী ও সন্দেহভাজন চোরাকারবারীরা বিজিবির শালবাগানস্থ মেইন গেটে উপস্থিত হয়ে গরুগুলো দেশীয় দাবি করে হস্তান্তরের দাবি জানায় এবং কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের শান্তভাবে এলাকা ত্যাগের অনুরোধ জানালেও তারা সেখানে অবস্থান করে।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সিটি হাটের ইজারাদাররা বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং ভারতীয় গরুর অনুপ্রবেশ বন্ধে সহযোগিতার আশ্বাস দেন।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষায় তাদের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাই এক্সপ্রেস/এএও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14