সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং
ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? রোজায় লেবুর দাম বাড়ার নেপথ্যে দায়ী কারা? মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর

জেলগেট থেকে আবারও গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের সাবেক মেয়র মোখলেসুর রহমান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলা কারাগারের ফটক থেকে তাকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান। তিনি আরও জানান, মোখলেসুর রহমানের বিরুদ্ধে আরও একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

এর আগে রোববার (২৫ মে) চাঁপাইনবাবগঞ্জ আদালতের মালখানায় ভাঙচুর ও লুটপাটের মামলায় জামিন পান তিনি। এই মামলায় তিনি সাতদিনের রিমান্ডে ছিলেন।

উল্লেখ্য, গত ৬ মে ভোরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মোখলেসুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আমজাদ হোসেন জানান, আদালতের জামিন আদেশ যাচাই-বাছাই শেষে সোমবার সকালে মোখলেসুর রহমানকে মুক্তি দেওয়া হয়। তবে মুক্তির পরপরই তাকে জেলগেট থেকে ফের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁপাই এক্সপ্রেস/ইসমাইল

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14