শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে থিম ওমর প্লাজার আগুন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

রাজশাহী : রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত বহুতল শপিং সেন্টার থিম ওমর প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ষষ্ঠ তলায় অবস্থিত ‘ফুড প্যালেস’ নামের একটি রেস্তোরাঁর কিচেন থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, ভবনের নিরাপত্তা প্রহরী মো. রনি (২৫), মো. হাসিব (২২) এবং নগরের ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা মো. বাপ্পি (৪২)। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানিয়েছেন, আগুনের সূত্রপাত রেস্তোরাঁর কিচেন থেকে হলেও তা অন্য ফ্লোরে ছড়ায়নি। তবে ধোঁয়ার কারণে নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।

তিনি আরও বলেন, “রেস্তোরাঁর অব্যবস্থাপনার কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।”

আগুন লাগার পরপরই মার্কেটের ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন এবং দ্রুত মার্কেট ত্যাগ করেন। পুরো মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, এতে উদ্ধার কাজেও সময় লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চাঁপাই এক্সপ্রেস/এওনএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14