রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

রুটি খাও, শান্তিতে জীবন কাটাও—না হলে আমার গুলি তো আছেই পাকিস্তানকে কড়া হুশিয়ারি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
রুটি খাও, শান্তিতে জীবন কাটাও—না হলে আমার গুলি তো আছেই পাকিস্তানকে কড়া হুশিয়ারি
নরেন্দ্র মোদি

চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে দেশটির জনগণের উদ্দেশে সরাসরি বার্তা দিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের রোগ থেকে পাকিস্তানকে মুক্ত করতে পারে কেবল দেশটির জনগণই।

গুজরাটের ভূজে এক জনসভায় মোদী বলেন, “আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞেস করতে চাই—তোমরা সন্ত্রাসবাদের মাধ্যমে কী পেলে? আজ ভারত বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতি, আর তোমরা কোথায়?”

তিনি আরও বলেন, “পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে হলে দেশটির সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে এগিয়ে আসতে হবে।”

এরপর মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, “শান্তিতে জীবন কাটাও, রুটি খাও। না হলে আমার গুলি তো আছেই।”

চাঁপাই এক্সপ্রেস/এইচআরপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14