শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ছবি : সংগৃহীত

চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় সোয়া ১১টায় এবং জাপান সময় দুপুর সোয়া ২টায় টোকিওতে পৌঁছান প্রধান উপদেষ্টা।

এর আগে, মঙ্গলবার (২৭ মে) রাত ২টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে হংকংয়ে যাত্রাবিরতি করেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, প্রধান উপদেষ্টা নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। সফরকালে জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক করার পাশাপাশি উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা করারও পরিকল্পনা রয়েছে ড. ইউনূসের।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট বুধবার রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়।

তিনি বলেন, জাপান সফরে অধ্যাপক ইউনূস টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ ছাড়া তার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে।

সফর শেষে আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান প্রেস সচিব।

এইআরএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14