শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের কাছে বিআরটিএর চেক হস্তান্তর

  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

ইসমাইল : চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে চেক হস্তান্তর করেছে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ।

সোমবার (২ জুন) বিকাল ৪টায় চাপাইনবাবগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির ৬ টি পরিবারের অনুকূলে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুস সামাদ। প্রতিটি পরিবার ৫ লক্ষ টাকা করে মোট ৩০ লক্ষ টাকার চেক গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন এর প্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি, জেলা শিক্ষা অফিসার, সমাজ সেবা অফিসার, সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি, শ্রমিক ইউনিয়ন এর সভাপতি ট্রাক গ্রুপ মালিকের সাধারণ সম্পাদক ও বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শাহ জামাল হক ও বিআরটিএর কর্মচারী বৃন্দ।

চাঁপাই এক্সপ্রেস/এইএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14