মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ভোলাহাট সীমান্তে ৮ জনকে পুশ ইন করেছে বিএসএফ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ফয়সাল আহমেদ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আটজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এদের পুশইন করে বিএসএফ। পরে এদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে ৫৯ বিজিবি।আটক ব্যক্তিদের মধ্যে চার নারী ও চার পুরুষ রয়েছেন। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকার মো. গোলামের ছেলে ফায়েজ (২৮) ও আব্দুর রহমান সরকারের ছেলে আজিম সরকার (২৫)। এ ছাড়া খুলনা জেলার দীঘলিয়া থানার আমবাড়িয়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে মোসা. মিম খাতুন (১৯), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বেলদহী গ্রামের শফির উদ্দিনের ছেলে রুস্তুম আলী (৪৪), রাজশাহীর চারঘাট থানার চরমুক্তাপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মোফাজ্জেল হোসেন (৩৫) ও রাজশাহীর তানোর থানার হরিদেবপুর গ্রামের গোবরধন দাসের মেয়ে দুঃখী দাস (৫৫), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন রাণীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে রত্না আকতার নুপুর (২২) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী গ্রামের ইব্রাহিমের মেয়ে নাদিরা খাতুন (৩৭)।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তাঁরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। পরে তাঁদের ভারতীয় পুলিশ আটক করে এবং মুর্শিদাবাদ থানায় রেখেছিল। পুলিশ তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করে এবং আজ ভোরে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। আজ সকালে ১৯৯ আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২০০ গজে বাংলাদেশের অভ্যন্তরের ঘোরাঘুরি করার সময় হোসেনভিটা এলাকা থেকে বিজিবি এদের আটক করে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত নিশ্চিত হওয়ার পর তাঁদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে। এর আগে গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করে বিএসএফ। পরে পরিচয় নিশ্চিত হয়ে আটককৃতদের পরিবারের কাছে হস্তান্তর করে গোমস্তাপুর থানা পুলিশ।

চাঁপাই এক্সপ্রেস/এএআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14