শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যের অবৈধ অনুপ্রবেশ, স্থানীয়দের হাতে আটক

  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

শিবগঞ্জ থেকে : অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের এক সদস্যকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর গ্রামের স্থানীয়রা।

বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, ৫৩ ব্যাটালিয়নের আওতাধীন জহুরপুর বিওপির অর্থাৎ নায়ারণপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামে এক বিএসএফ সদস্যকে এলাকাবাসী আটক করেছে।

সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাবাসীর গরু-ছাগল চড়তে চড়তে ভারতীয় সীমান্ত এলাকার দিকে চলে যায়। প্রায় সময় বিএসএফ এইসব গরু-ছাগলকে তাড়া দেয়। কিন্ত আজকে সকাল সাড়ে ৭টার দিকে ছাগলকে তাড়া দিতে দিতে বাংলাদেশে প্রবেশ করে এক বিএসএফ সদস্য। এই সময় স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে এবং কলা গাছের সাথে বেঁধে রাখে। পরর্তীতে ৫৩ বিজিবি’র জহুরপুর বিওপির সদস্যদের খবর দেওয়া হলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে সেই বিএসএফ সদস্যকে উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।

৫৩ বিজিবির পক্ষ থেকে জহুরপুর বিওপির হাবিলদার মানিক বলেন, ৫৩ বিজিবি’র ব্যাটালিয়ন প্রধান অধিনায়ক স্যার এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাকে নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

চাঁপাই এক্সপ্রেস/এএসও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14