সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক জুয়েল

  • আপডেটের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

ফয়সাল আহমেদ : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের জন্য দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নবরাজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শাহনেওয়াজ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭১ টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি একেএস রোকন। সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দি ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার প্রতিনিধি হারুন অর রশিদ। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সীমান্তের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাফরুল আলম।

সকাল ১১টায় সাধারণ সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দুপুর সাড়ে ১২টায় সদস্যদের সরব অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ ও সাপ্তাহিক সোনাসমজিদ-এর সম্পাদক জোনাব আলী।

নবনির্বাচিত কমিটি জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচনকালে বর্তমান সাধারণ সম্পাদক ও সীমান্তের কাগজ-এর সম্পাদক জাফরুল আলম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি দেখে পরে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়। প্রেসক্লাবের নতুন কমিটি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

এসওএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14