রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা

  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

ইসমাইল : চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের নিয়ে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ জুন) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ শাহ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা উম্মে কুলসুম, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর মোছা. সাহিদা আক্তার, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শহিদুল প্রামাণিক, উপজেলা নির্বাচন অফিসার আসাদুর রহমান।

উপস্থিত ছিলেন, নাগরিক প্লাটফর্মের সদস্য ও সাংবাদিক মোঃ জোনাব আলী, ডাবলুকুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাস, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সদস্য আব্দুস সালাম, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও চাঁপাই এক্সপ্রেস নিউজের সম্পাদক আখতারুজ্জামান, চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমশেদ আলী, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী রেজাউল করিম।

বক্তারা আস্থা প্রকল্প যুবদের নিয়ে যে সব কর্মপরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়নে সর্বাক্ত সহযোগিতা করার আশ্বাস দেন।

নাগরিক প্লাটফর্মের বিশিষ্টজনরা বলেন, এই যুব ফোরাম গুলোর দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলার পেশাজীবী প্রতিনিধি, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দসহ যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআরএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14