রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

জুলাই পদযাত্রায় অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জে আসছেন এনসিপি নেতারা

  • আপডেটের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : ‘জুলাই গণ-অভ্যুত্থান’ এর বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এ কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত।

কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল (৬ জুলাই) রবিবার ‘জুলাই পদযাত্রায়’ অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জে আসছেন এনসিপি’র কেন্দ্রীয় নেতারা। এ দিন সকাল ১১:৩০ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটে এনসিপি নেতাদের অবস্থান করার কথা রয়েছে।

পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন সহ সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, সামান্তা সারমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত, কেন্দ্রীয় সদস্য, প্রচার ও প্রকাশনা সেল সম্পাদক আসিফ মোস্তফা জামাল (নেহাল)।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে জুলাই আন্দোলনের প্রাণ কেন্দ্র শান্তি মোড় থেকে কলেজ চত্বর (সেন্টু মার্কেট এর সামনে) পর্যন্ত আমাদের পায়ে হেঁটে দেশ গড়তে জুলাই পদযাত্রা হবে। কলেজ চত্বরে অনুষ্ঠিত হবে পথসভা।

পদযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়-বাতেন খাঁ মোড়-নিমতলা মোড়-বড় ইন্দারা মোড়-গাবতলা মোড়-মার্কেট চত্বর হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে শেষ হবে।

এসএমকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14