মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে স্কুল পর্যায়ে ছাত্র/ছাত্রীদের মাঝে সড়ক ব্যবহার সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: শাহজামান হক, মোটরযান পরিদর্শক আব্দুল খাবীরু, সহকারী মোটরযান পরিদর্শক আবু হুজাইফা এবং বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।

মঙ্গলবার (৮ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর ১ নং উচ্চ বিদ্যালয় ও হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনা রোধে করণীয়, নিরাপদে সড়ক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মূলক, উন্নত শিক্ষামূলক প্রসঙ্গে আলোচনা করা হয় এবং শেষে শিক্ষার্থীদের মাঝে সড়ক সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

ইসমাইল/এমওএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14