শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন, আহত ৬জন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
গোমস্তাপুরে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নূরের মৃত্যু

নাচোল থেকে : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভটভটি উল্টে ঘটনাস্থলেই চালক নিহত এবং ছয় আম পাড়া শ্রমিক আহত হয়েছে।

নিহত ব্যক্তির নাম মো. জুয়েল রানা (৪৫)। তিনি গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের কাউন্সিল এলাকার বাসিন্দা।

নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে একদল শ্রমিক শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে আম পাড়ার জন্য কাকনহাটে যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে নাচোল-আমনুরা সড়কের ফুলকুড়ি নামক স্থানে একটি গর্তে সামনের চাকা পড়ে গেলে গাড়িটি উল্টে যায়।

এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক মারা যান। এসময় গাড়িতে থাকা আম পাড়া শ্রমিকদের মধ্যে ছয়জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএমও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14