বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মো: তুহিন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে “জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান” এর বর্ষপূর্তি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতা-কর্মী জাতীয় পতাকা ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন।

গণ-আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের স্মৃতিচারণ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

অনুষ্ঠানে নেতারা বলেন,“জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ছিল এ দেশের ছাত্র ও জনতার এক ঐতিহাসিক বিজয়। সেই চেতনা ধারণ করে বিএনপি আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকবে।”

তারা আরও বলেন, “বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করতে চায়। তাই অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, পৌর বিএনপি’র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, নাচোল থানা বিএনপির সভাপতি এম মজিদুল হক, গোমস্তাপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি।

এসএমকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14