বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে পুকুর রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পৌরসভার অন্তর্গত আজাইপুর, আরামবাগ, শংকরবাটী, রামকৃষ্টপুর ও শান্তিমোড় এলাকার সাধারণ মানুষ ভূমিদস্যুদের হাত থেকে ঐতিহাসিক ডোমন সিং-এর পুকুর ও পাটাল রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন।

শনিবার শান্তিমোড় মাইক্রোস্ট্যান্ডের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ লালু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম মুনির। সঞ্চালনায় ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম হোসেন। এছাড়া বক্তব্য রাখেন ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল আলী, সেরাজুল ইসলাম প্রমুখ।

এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ ও ৬ নম্বর ওয়ার্ডের শত শত মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঐতিহাসিক এই পুকুর ও পাটাল দখলের চেষ্টা চলছে। দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

চাঁপাই এক্সপ্রেস/এসওপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14