রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেটের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঐক্যেই শক্তি একতাই উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। জেলার বিশ্বরোড মোড়স্থ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের পশ্চিম পাশে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন এর হল রুমে (৩০ আগস্ট) শনিবার সকাল ১১ ঘটিকায় এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক এমপি মোঃ লতিফুর রহমান। অনুষ্ঠানে এসোসিয়েশনের মহাসচিব মোঃ শাহীন আকতারের সঞ্চালনায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি মোঃ আখতারুজ্জামান, এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি মোঃ জমসেদ আলী, মডেল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু, সহ চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান সাংবাদিক এসোসিয়েশনের প্রশংসা করে বলেন সাংবাদিকরা জাতির দর্পণ বষ্ঠ নিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জাতি নতুন স্বাধীনতা পেয়েছে, আমরা চাই সাংবাদিকরা স্বাধীন ভাবে তাদের কাজ করবেন সাদাকে সাদা এবং কালোকে কাল বলে জাতীর সামনে তুলে ধরবেন।

এসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন ঐক্যেই শক্তি একতাই উন্নতি ধারণাকে ভিক্তি করে, জেলার সকল সাংবাদিকের ঐক্যের ডাক দেন তিনি, ২০২০ সালে  সংগঠনটি প্রতিষ্ঠিত হয় পাঁচ বছরের মধ্যে সংগঠনটি অনেক শক্তিশালী হয়েছে। এবং আগামী দিনে এই সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ  সারা দেশে ঐক্যের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানের শেষ অংশে কেক কাটা ও মধ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এসএমও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14