রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

চাঁপাইনবাবগঞ্জে হক ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : হক ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মাসিক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে দিনব্যাপী জেলা শহরের শান্তিমোড়স্থ হক ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় চার শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, অর্থপেডিক, কার্ডিওলজি, শিশু, নিউরোমেডিসিন, নাক-কান-গলা, গাইনী ও সার্জারি বিষয়ে চিকিৎসা প্রদান চিকিৎসকরা। হক ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, এখন থেকে প্রত্যেক মাসের একদিন করে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের শুরু হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাসিব উজ জামান, সার্জারী বিশেষজ্ঞ ডা. নাদিম সরকার, অর্থপেডিক বিশেষজ্ঞ সার্জন ডা. ইসহাক আলী আজাদ, ডা. মারুফ হাসান (মেডিসিন, চর্ম, যৌন), ডা. আতিকুর রহমান শাওন (মেডিসিন, চর্ম, যৌন, ডায়াবেটিস), ডা. ফাবেয়া রহমান (গাইনী) ও তামান্না হাই (গাইনী)।

এসএমকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14