সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ

  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা।

‎রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে এক ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সমর্থকরা।

এ সময় আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান। অবরোধের কারণে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা যান চলাচল বন্ধ থাকায় সড়কে প্রায় এক ঘন্টাব্যাপী দীর্ঘ যানযট সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

‎‎আন্দোলনকারীরা জানান, স্বাধীনতার পর শাহজাহান মিয়া ৮ বার দলীয় মনোনয়ন পেয়ে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিগত ১৭ বছরে আ.লীগের র্দুশাসনের সময় বিদেশে আরাম-আয়েশে কাটিয়েছেন শারীরিকভাবে অসুস্থ ৯০ বছর বয়সী নেতা শাজাহান মিয়া।

তবুও ত্যাগী নেতা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে বাদ দিয়ে শাজাহান মিয়ার মতো নেতাকে মনোনয়ন দেয়ার ঘটনায় অবাক বিএনপির তৃনমুলের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট যাচাই-বাছাই করে সিধান্ত পুর্নবিবেচনা করার দাবি জানান তারা। এসময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বিএনপির নেতাকর্মীরা।

এসএমএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14