সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ইসমাইল হোসেন : চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে নবাগত জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর বিকেল ৪ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও চাঁপাই এক্সপ্রেস নিউজের সম্পদক মোঃ আখতারুজ্জামান ঈশা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দৈনিক চাঁপাই দর্পন এর প্রকাশক ও সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, রফিকুল আলম, মডেল প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস সিহানুক(শান্ত), সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজাবাবু, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক জাকির হোসেন পিংকু, আজিজুর রহমান শিশির, জহুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, আবুল বাসার মিলনসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার মাদক, চোরাচালান, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি সহ নানান সমস্যার কথা তুলে ধরেন। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের আমসহ সম্ভাবনাময়ী নানা খাতের উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং দূর-দৃষ্টি সম্পন্ন। দেশের সকল সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নে মিডিয়া বড় ভূমিকা পালন করে চলেছে।

তিনি আরও জানান, সমালোচনা একটি শিল্প তাই সঠিক সমোলচনা করা উচিত। প্রশাসন ও গণমাধ্যম এ জেলার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে এ জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করার চেষ্টা করব।

এজেডএন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14