সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ইসমাইল : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: এলিজা খাতুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোসাঃ শারমিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল অহাব জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, অশিক্ষা, দারিদ্র, নিরাপত্তাহীনতা ও সামাজিক নানান কুসংস্কারের কারণে এ আইনের তোয়াক্কা না করে বাল্যবিবাহ অব্যাহত রয়েছে।

বাল্যবিবাহ রোধে আরো সচেতন হতে হবে। এছাড়া বিবাহ বিচ্ছেদের হারও আশংকাজনক হারে বেড়ে যাওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি দেখা দিচ্ছে। তৃণমূল পর্যায়ে উঠান বৈঠক ও মা সমাবেশ করলে এ পথ থেকে উত্তরণ সম্ভব। পাশাপাশি বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া এখনো মাদকের ব্যবহার ও বিক্রি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

সমাজ থেকে চিরতরে মাদককে দূর করতে না পারলে তরুণ ও যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে। তাই মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর উপর গুরুত্বারোপ করেন।

এসএমও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14