সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট জব্দ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

শিবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৭টার সময় গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মধ্য দিয়ে নেশা জাতীয় ট্যাবলেট পাঁচার হওয়ার তথ্য পাওয়ার ভিত্তিতে মনাকষা বিওপির টহলদল অভিযান পরিচালনা করে মোটরসাইকেলযোগে সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আসতে দেখে তাকে থামার সংকেত দিলে সে মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে দৌড়ে পালিয়ে যায়।

টহলদল ঘটনাস্থল তল্লাশী করার পর মোটরসাইকেলে থাকা ব্যাগের মধ্যে হতে ৪৭০০ পিস ভারতীয় Tapentadol ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় যার বাজারমূল্য প্রায় ৫,০০,০০০ টাকা।

Tapentadol ট্যাবলেট মূলত ব্যাথানাশক ঔষধ হলেও বর্তমানে এটি নেশাজাতীয় ট্যাবলেট হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। জব্দকৃত ট্যাবলেট এবং মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ৫৩ বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এমআরকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14