সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ইসমাইল : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটে এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

গতকাল (২২ নভেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকায় কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আহবায়ক কমিটির ভাইস-চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ। উক্ত বিশেষ সাধারণ সভার বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদের নাম প্রকাশ করে আহবায়ক কমিটির নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। কার্যনির্বাহী কমিটির প্রতিটি পদে একাধিক প্রার্থী না থাকায় উক্ত প্রার্থীদের আগামী দুই বছর মেয়াদের জন্য চুড়ান্ত ইউনিট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিটে ভাইস- চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি পদে নির্বাচিত হলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম,উক্ত নবনির্বাচিত ৫ জন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন, মফিজ উদ্দিন, রোজিনা সুলতানা, আব্দুল রাজ্জাক, তোহুরুল ইসলাম সোহেল ও মানিক রায়হান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক, ডাঃ ময়েজ উদ্দিন, সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, কামাল আহাম্মেদ, প্রমুখ।

এমএও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14