সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শিবগঞ্জ সীমান্তে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। বিজিবি বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থীতিশীল করতে ভারত থেকে আনা হয়েছে এসব আগ্নেয়াস্ত্র।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চকপাড়া সীমান্তের ১৮৩/৪ এস পিলার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে ২৫ গজ অভ্যন্তরে পাগলা নদীর তীর থেকে তিনটি বিদেশি ওয়ান শ্যুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে সন্ত্রাসী কার্যক্রমের জন্য ভারত থেকে এসব আগ্নেয়াস্ত্র আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমওকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14