সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সদরের ভেতরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ নেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো: তরিকুল আলম সিদ্দিকি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো: লতিফুর রহমান সাবেক এমপি ও সভাপতি গর্ভনিং বডি শাহ নেয়ামতুল্লাহ কলেজ চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: তরিকুল আলম সিদ্দিকী অধ্যক্ষ শাহ নেয়ামতুল্লাহ কলেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সুস্থ বিনোদন এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র -ছাত্রী ও সাংবাদিকবৃন্দ। উদ্বোধনের পর বিভিন্ন খেলাধুলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় সাহিত্য, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

ওএমআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14