মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার

  • আপডেটের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ইসমাইল : চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের হলরুমে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি(নজেকশিস) চাঁপাইনবাবগঞ্জের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি (নজেকশিস) এর ৩৫ জন সদস্য নিয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি তালিকা উন্মোচন করেন। নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস) ত্রি-বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত সভাপতি হলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হলেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের  সহকারী অধ্যাপক মোঃ বাবুল আকতার।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, নজেকশিস এর সদস্য ও নাচোল মহিলা কলেজের সভাপতি মোঃ ওবাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে যারা বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও প্রাঙ্গন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নবাবগঞ্জ সিটি কলেজ এবং শাহ্ নেয়ামতুল্লাহ কলেজর গভনিং বডির সভাপতি মোহাঃ লতিফুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নজেকশিস এর সদস্য মোঃ মোখলেশুর রহমান, নজেকশিস এর সদস্য মোঃ আনোয়ার হোসেন।

উক্ত অনুষ্ঠানে মোট ৭ টি চেক প্রদান করা হয়েছে এর মধ্যে ২ জন প্রয়াত সদস্য এর নমিমীকে অনুদান চেক প্রদান এবং প্রয়াত ৫ জন সদস্যর নমিনীকে জমাকৃত টাকার লভ্যাংশসহ প্রদত্ত টাকার চেক প্রদান করেন।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, নজেকশিস এর সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন, নজেকশিস এর সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান ও নজেকশিস এর সাবেক সাধারণ সম্পাদক  মোঃ আতাউর রহমান প্রমুখ। যারা প্রয়াত হয়েছে তাদের জন্য দোয়া পরিচালনা করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের প্রভাষক মুহাম্মদ ফারহাত হোসাইন।

এসএমএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14