বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ইসমাইল : চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।

জেলার স্থানীয় ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে ১২ ডিসেম্বর শুক্রবার রাতে শহরের পিটিআই গেটের সামনের মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।

ম্যাচে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন রানা একাদশ দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জাম (ঈসা) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমসেদ আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ক্যাবিনেট সদস্য মাহেদুল ইসলাম, সদস্য মনির হুসেন, সাংবাদিক মামুন সরকার।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবক মাসুদ রানা, স্থানীয় ক্রীড়া সংগঠক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক।

প্রধান অতিথি বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণদের সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, ভবিষ্যতেও আমরা এ ধরনের ক্রীড়া আয়োজনকে সমর্থন করে যাব।

বিশেষ অতিথি বলেন, স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী বছর আরো যেন সুন্দরভাবে খেলা উপহার দেন এই কথা ব্যাক করেন।

সমাজ সেবক মাসুদ রানা বলেন, খেলাধুলাকে আরও জনপ্রিয় করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এএআরও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14