মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক

  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইসমাইল : চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গোলটেবিল বৈঠকটি সুজন সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায়সদর উপজেলার উপজেলা পরিষদ হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্যে আয়োজিত বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক দায়িত্ব ও সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সুজন-সুশানের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আসলাম কবীর এর সভাপতিত্বে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক ভাবনা নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ মনোয়ার হোসেন জুয়েল।

প্রাধান আলোচক হিসেবে বক্তব্য তুলে ধরেন সুজন সুশাসনের জন্য নাগরিক রাজশাহী বিভাগীয় সম্মন্বয়ক মোঃ মিজানুর রহমান। এছাড়া ও গোলটেবিল বৈঠকে মতামত উপস্থাপন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এ্যাড. ইশাহাক, মাওলানা মোঃ মুক্তার আলী,শিক্ষক শাহ নাজিম, ঠিকাদার মোঃ সজিব, সুমাইয়া ইসলাম প্রমুখ।

বৈঠকে বক্তারা বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না। এজন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা, রাজনৈতিক সংস্কার এবং নাগরিকদের সচেতন ভূমিকা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বক্তরা।

এসএনও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14