বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা

  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ইসমাইল : মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে নাবিহা। চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় সারাদেশে ২য় স্থান অর্জন করে সে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

নাবিহা হলেন সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম সিদ্দিকী কাজল ও অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী (নয়ন) বোনের মেয়ে চিকিৎসক ডা. আমেনা খাতুন কুসুমের কন্যা। তার এই অসাধারণ সাফল্যে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা আনন্দিত ও গর্বিত। ছোটবেলা থেকেই নাবিহা ছিলেন মেধাবী, পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ। নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে সে আজ এই সাফল্যের শিখরে পৌঁছেছে।

নাবিহা তার সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষকমণ্ডলী ও সকল শুভাকাঙ্ক্ষীর দোয়া ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে। ভবিষ্যতে একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছে সে।

নাবিহার এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

এমজেও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14