রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ জব্দ

  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। সোমবার ভোরে মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান দুপুর দেড়টায় সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্সে, জানায়, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশের পরিকল্পনার তথ্য পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যায়। এ সময় তাদের মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করা হয়।

পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে তৈরি ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। তবে অভিযানে কেউ আটক হয়নি।

৫৩ বিজিবির সিও জানান, দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সীমান্ত এলাকায় সর্বক্ষণিক কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

এএআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14