রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

চাঁপাইনবাবগঞ্জে A-EMPOWER প্রকল্পের আয়োজনে চলচ্চিত্র উৎসব উদযাপন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আব্দুল কাদের : চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্পের উদ্যোগে জার্মান ডক্টর্স-এর আর্থিক সহায়তায় এক আনন্দময় ও আড়ম্বরপূর্ণ পরিবেশে চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপি এ আয়োজনে কিশোর-কিশোরীদের পাশাপাশি পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক, শিক্ষক, অভিভাবক, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, মানসিক স্বাস্থ্য পরামর্শক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি ভলান্টিয়ারসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা অত্যন্ত আনন্দের সাথে বিভিন্ন ধরণের শিক্ষনীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনি উপভোগ করেন। উক্ত চলচ্চিত্র উৎসবে বক্তব্য প্রদান করেন জনাব শুকলাল বৈদ্য, উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা, চাঁপাইনবাবগঞ্জ।

তিনি বলেন,“চলচ্চিত্র হলো সমাজের প্রতিচ্ছবি এবং এই সমাজের এক তৃতীয়াংশ হলো কিশোর-কিশোরী। আজকের উদযাপনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব এবং গ্রিনহাউস গ্যাস কীভাবে নিয়ন্ত্রণ করা যায়।

এসব গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের জন্য তিনি এ-এমপাওয়ার প্রকল্পকে আন্তরিক সাধুবাদ জানান।”
অত্র জেলার নাচোল উপজেলার জনপ্রতিনিধি জানান, “বাল্যবিবাহ এবং মাদক এই দুই হলো কিশোর-কিশোরীদের জন্য অভিশাপ স্বরূপ।

ডাসকো ফাউন্ডেশন আজিকের এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে ছেলে মেয়েদের সাথে সাথে আমাদেরও সচেতন করছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যান্য উপজেলা এবং স্কুলগুলোতেও এই চলচ্চিত্র উৎসব আয়োজন করার জন্য এ-এমপাওয়ার প্রকল্প, ডাসকো ফাউন্ডেশনকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।” চমৎকার এই আয়োজনের জন্য তিনি ডাসকো ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্প ২০২৪ সাল থেকে কিশোর-কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য, তাদের ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নের জন্য কাজ করছে।

এমআরও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14