শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের হান্নানের জামিন মুক্তি

  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের হান্নানের জামিন মুক্তি

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল হান্নান জামিন পেয়েছেন। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

আব্দুল হান্নানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা-ঢাকিপাড়ায়। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন।

গত ১৩ ডিসেম্বর সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব-২। পরে তাঁকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়। পরদিন আদালতে তোলা হলে আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ১৭ ডিসেম্বর হান্নানকে কারাগারে পাঠানো হয়েছিল।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় ওসমান হাদির মাথায় গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের এই যোদ্ধা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার মূল হোতা হিসেবে ফয়সাল করিম মাসুদ এবং তাঁর সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর শেখকে চিহ্নিত করেছে। তাঁরা বর্তমানে পলাতক রয়েছেন। তবে এ ঘটনায় ফয়সালের পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এএআর/এঅ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14