শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

নবাবগঞ্জ সরকারি কলেজে ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ইসমাইল : ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁপাই উৎসবের উদ্দেশ্য, কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

উক্ত মতবিনিময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অত্র সমিতির দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক। এ সময় বক্তারা বলেন, চাঁপাই উৎসবের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে।

পাশাপাশি জেলার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও প্রবাসী চাঁপাইনবাবগঞ্জবাসীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ, উৎসব আয়োজক কমিটির সদস্য এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এএআরএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14