সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট

  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ইসমাইল : চাঁপাইনবাবগঞ্জ শহরে টোল ঘরের নতুন রাস্তার মোড়ে (মেলু হাজীর মার্কেটে) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আধুনিক ও মনোরম পরিবেশে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।

ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী প্রো. মো. রকি জানান, ক্রেতাদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে এখানে উন্নতমানের খাবার প্রস্তুত ও পরিবেশন করা হবে।

রেস্টুরেন্টে রাইস, চিকেন ফ্রাই, পাতি হাঁস, মুরগির মাংস, কালা ভুনা গরু, সব ধরনের ভাজাপোড়া, দই, মিষ্টিসহ বিভিন্ন ধরনের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার পাওয়া যাবে। পাশাপাশি অর্ডার অনুযায়ী যেকোনো অনুষ্ঠানের জন্য খাবার সরবরাহের ব্যবস্থাও রয়েছে।

তিনি আরও বলেন, “স্বচ্ছতা, পরিচ্ছন্নতা ও মানসম্মত সেবাই আমাদের প্রধান অঙ্গীকার। আশা করছি অল্প সময়ের মধ্যেই ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠবে।”

উদ্বোধনী দিনে, মাহফিল, দোয়া, মোনাজাত মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে নতুন এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।

এমইও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14