রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আসন্ন এয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ হারুন তাঁর মনোনয়নপত্র জমা দেন।

দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক  শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপির এই প্রার্থীর সাথে দলের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ।

জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলার  তসিকুল ইসলাম, এবং জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ আরও অনেকে।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের  হারুনুর রশীদ বলেন, সকলের সচেতনতার মাধ্যমেই সুষ্ঠ নির্বাচন সম্ভব ও নির্বাচনের পরিবেশ এবং দলীয় প্রস্তুতির বিষয়ে তাঁর আশাবাদ ব্যক্ত করেন।

এএমওআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14