বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং
ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? রোজায় লেবুর দাম বাড়ার নেপথ্যে দায়ী কারা? মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর

চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

ইসমাইল : চাঁপাইনবাবগঞ্জ সহ সারাদেশে একযোগে  সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প-এর ৫ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, সহযোগিতায় রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজ সকাল ১০ ঘটিকায় রাজধানী ঢাকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল ও সভাপতিত্ব করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. সাইফুজ্জামান, মহাপরিচালক (গ্রেড-১) যুব উন্নয়ন অধিদপ্তর।

প্রধান অতিথির বক্তব্য ড. আসিফ নজরুল বলেন, প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১৭ হাজার ২০০ জন  প্রশিক্ষনাথী প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে। তিনি আরও বলেন, আমার অধিদপ্তরের সকলের সাথে বসে আরো বড় পরিসরে এ কার্যক্রম প্রয়োজনীয়তার কথা তুলে বলেন, ১৭হাজার নয়, ১৭ লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণের আওতায় আনা উচিত, যাতে দেশে বেকারত্বের হার কমে গিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন উপলক্ষে ছিল উৎসবমুখর পরিবেশ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কর্মকার, সহকারী পরিচালক সাদিকুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্রাঞ্চের কো-অর্ডিনেটর এস-এম আব্দুল্লাহ, সহকারী কো-অর্ডিনেটর নাফিস ইসলাম, প্রশিক্ষক জাকির হোসেন, প্রশিক্ষক জেমস, প্রশিক্ষক ফাহিম ও প্রশিক্ষক মোসাদ্দিকুর সহ ৫ম ব্যাচের ৭৫জন প্রশিক্ষণাথী।

প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের তরুণ সমাজকে ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ফ্রিল্যান্সিং ও অনলাইন কর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে।

অতিথিরা বলেন, এ উদ্যোগ তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করে তুলবে এবং “তথ্য ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ” গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএওএস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14