নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি সীমান্ত রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় ৩০০ মানুষের মাঝে কম্বল বিতরণ শনিবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর উদ্যোগে কিরণগঞ্জ ঈদগাহ মাঠে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
এ সময় তিনি বলেন, ২০২৫ সালে এই সীমান্ত এলাকায় বিএসএফের আগ্রাসী ভূমিকার সময় সীমান্তের সাধারণ মানুষ বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই অবদানের স্বীকৃতি হিসেবে আজ সীমান্তবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।
তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্ত এলাকার মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বিজিবি।
এএসকে
Leave a Reply