শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অস্ত্র ও মাদক সহ ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দরগাপাড়া পৌরসভা গেট সংলগ্ন সিটি প্লাজা মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কিশোর গ্যাং লিডার সহ ৪ জন সক্রিয় সদস্য কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গ্রেফতার কৃত আসামীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া গ্রামের মহিদুল ইসলাম ছেলে মো: মারুফ ইসলাম (১৯) (মূলহোতা), জামালের ছেলে মনির (২২), মোঃ বুলবুল আলীর ছেলে সোয়েব আক্তার (১৯), সেন্টু মিয়ার ছেলে আব্দুল মাজিদ (১৯)।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ (২৬ আগষ্ট) শনিবার দুপুরে সিপিসি-১, র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এর একটি বিশেষ আভিযানিক দল মধ্যরাত অনুমানিক সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং গ্রুপের লিডার সহ কিশোর গ্যাং গ্রুপের ৪জন সক্রিয় সদস্য কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছে ০৩টি প্লাস্টিকের হাতল যুক্ত ক্ষুর, ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, ০৩টি মোবাইল ফোন পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ কিশোরগ্যাং গ্রুপ। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। অভিযানে আসামিরা উল্লেখিত আলামত সহ আটক হয়। তাদের নামে একাধিক মামলা রয়েছে।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুঞ্জু করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14