সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

নাটোরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেটের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার কদম চিলান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনিকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (০৩ সেপ্টেম্বর) সকালে ডাঙ্গাপাড়া চিলান গ্রামের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। নিহত ওসমান গনি ডাঙ্গাপাড়া চিলান এলাকার মৃত আখের আলী ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, রোববার সকালে ডাঙ্গাপাড়া চিলান গ্রামের নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ওসমান গনি। এ সময় একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। নিহত ওসমান গনি কদম চিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান অভিযুক্ত।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। হামলাকারীদের শনাক্ত ও আটকের অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14