বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ও কাস্টমস’র যৌথ অভিযানে ১ জন আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: ৫৯ বিজিবি ও কাস্টমস এর যৌথ অভিযানে সোনামসজিদ আইসিপিতে ২টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হচ্ছে, শরিয়তপুর জেলার জাজিরা থানার কুটিয়ারচর মাদবরবাড়ীর বড়কান্দি গ্রামের রউফ মাদবরের ছেলে শাইন মাদবর।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে বিজিবি ও কাস্টমস জানতে পারে এক ব্যক্তি সোনার বার ভারত নিয়ে যাচ্ছে।
এরই প্রেক্ষিতে ১৪ নভেম্বর মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার পরিকল্পনা ও নির্দেশনায় বাংলাদেশ হতে ভারতে গমণকৃত পাসপোর্টধারী যাত্রী শাইন মাদবরের দেহ তল্লাশী করে ২ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২৩৩ গ্রাম মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় আসামীসহ স্বর্ণের বার সোনামসজিদ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় বিজিবির অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14