বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র আয়োজনে ৭৬ জন পেশাদার চালকদের প্রশিক্ষণ প্রদান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ: “গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল এর আয়োজনে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে শাহনেয়ামতুল্লাহ কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মো: শাহজামান হক। উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জনাব ডা: মো: মাসুম সাহেব, ট্রাফিক ইন্সপেক্টর জনাব মো: হামিদুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জনাব আইয়ুব আলী, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জনাব মো: সেলিম হাসান, সহকারি মোটরযান পরিদর্শক জনাব আবু হুজাইফা,
বিআরটিএ এর কর্মচারীবৃন্দ।
সভায় নিরাপদ সড়কের গুরুত্ব, ট্রাফিক আইন ও সাইন, গাড়ি রক্ষণাবেক্ষণ, মাদকের কুফল, শব্দ দূষণ রোধ, যাত্রীদের প্রতি আচরণ এবং সচেতনতার সাথে সড়ক ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষণে ৭৬ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14