বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনেই নৌকার বিজয়

  • আপডেটের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

চাঁপাই এক্সপ্রেস নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা এ.কে.এম গালিভ খান এই ফলাফল ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। নৌকা প্রতীক নিয়ে তিনি ৭৪ হাজার ১৪৩ ভোট পেয়েছেন। শিমুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫ হাজার ৯০০ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান। তিনি নৌকা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ১৫ হাজার ৫১টি ভোট পেয়েছেন। জিয়াউর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫টি ভোট।

চাঁপাইনাববগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস। নৌকা প্রতীক নিয়ে তিনি ৯১ হাজার ৬০৩ ভোট পেয়েছেন। আব্দুল ওদুদ বিশ্বাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী মাওলানা আব্দুল মতিন নোঙ্গর প্রতীক নিয়ে ৮ হাজার ৫৪৩ ভোট পেয়েছেন।

চাঁপাই এক্সপ্রেস/পিআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14