বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

মাদক সেবনকালে ছাত্রলীগ নেতা হাতেনাতে ধরা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

ডেস্ক নিউজ : নওগাঁর বদলগাছীতে মাদকসেবনের দায়ে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতু। এ সময় থানা পুলিশসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার জিধিরপর গ্রামের মৃত শামসুল হকের ছেলে সুমন হোসেন (৩৫) এবং শ্রীকৃষ্ণপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং বদলগাছী বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির হোসেন বাপ্পি (৩২)।

খোঁজ নিয়ে জানা যায়, দণ্ডপ্রাপ্ত সুমন হোসেন ও সাব্বির হোসেন বাপ্পি কলেজপাড়া এলাকায় মাদকসেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাদের আটক করা হয়। পরে আটককৃতদের দুজনকেই এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং সাব্বিরের ২০০ টাকা ও সুমনের ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত সাব্বির হোসেন বাপ্পি বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি নিশ্চিত করে বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন হোসেন।

তিনি বলেন, আমি শুনেছি মাদক সেবনকালে কারও তথ্যের ওপর নির্ভর করে সেখানে অভিযান চালানো হয়েছে। পরে তাদের দণ্ড দেওয়া হয়েছে।

আপনার কিছু করার আছে কিনা এমন প্রশ্নে তিনি আরও বলেন, এটা আমাদের উপজেলা ছাত্রলীগের অধীনে না। পুরোপুরি জেলা ছাত্রলীগের এখতিয়ার। তাই আমরা চাইলেও কোনো পদক্ষেপ নিতে পারব না। তবে বিষয়টি জেলা ছাত্রলীগের এক নেতাকে জানানো হয়েছে।

মাদক সেবনের দায়ে উভয়দণ্ড প্রদানের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে ভ্রাম্যমাণ বিচারক আতিয়া খাতুন বলেন, আমাদের এধরনের অভিযান চলমান ও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14